Apan Desh | আপন দেশ

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ শুরু

ছবি: আপন দেশ

জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ নির্মাণ ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দফায় লংমার্চে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। 

শনিবার  (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে দলগুলোর কয়েক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন সহকারে অংশগ্রহণ করেন।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আরও পড়ুন<<>>উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন: রিজভী

বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.)  অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)  সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান আনোয়ারুল হক চান প্রমুখ।

সমাবেশ শেষে সকাল ৮টায় লং মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আগেই জানানো হয় ঢাকা থেকে লংমার্চ শুরু হয়ে উত্তর দিক দিয়ে টঙ্গী গাজীপুর ও টাঙ্গাইল হয়ে পাঁচটি পথসভা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়