Apan Desh | আপন দেশ

মব সন্ত্রাসের কারণ জানালেন জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১২, ১১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:১৪, ১১ সেপ্টেম্বর ২০২৬

মব সন্ত্রাসের কারণ জানালেন জামায়াত আমীর

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

দেশীয় সংস্কৃতির চর্চার কমতির কারণে জাতির ওপর অপসংস্কৃতি চেপে বসেছে। আর এর ফলে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন <<>> ‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’

ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি জাতির সংস্কৃতি থাকে। আমরা নিজেদের সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছি। অপসংস্কৃতি ঢুকে গেছে আমাদের সংস্কৃতিতে। সুস্থ সংস্কৃতির বিকাশ যদি উপযুক্তভাবে করা যায়, তখন একটি জাতির সুস্থ সংস্কৃতির পরিসর তৈরি হয়। সে সংস্কৃতি হচ্ছে জ্ঞানের মেলবন্ধন।

এর আগে, রমনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, জাতি এখন চরম চারিত্রিক মূলধনের সংকটে রয়েছে। এ থেকে উত্তরণে মহানবী (সা.) এর জীবনবোধ অনুসরণ করতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch