Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:০১, ২৩ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জহির উদ্দিন স্বপন এমপি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে যান সদ্য সাবেক এ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) তথ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পরদিনই তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ।

সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬) এবং ৮ম জাতীয় সংসদ নির্বাচনে (২০০১) বরিশাল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিনিধিত্ব করেন। দুইবারই এমপি নির্বাচিত হন। এর পাশাপাশি তিনি বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহবায়ক হিসেবেও দায়িত্বরত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়