ছবি : আপন দেশ
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবেন। পরে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপি মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় নির্বাচন ভবনে নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা মনোনয়নপত্র জমা দেবেন।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। বৃহস্পতিবার ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে।
এদিকে, বিএনপি থেকে জানানো হয়েছে, দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করার পর মনোনয়নপত্র দাখিল করা হবে।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট।
আরও পড়ুন : বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































