Apan Desh | আপন দেশ

জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫০, ১২ জুলাই ২০২৬

জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ

ছবি : আপন দেশ

সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও দেশের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মারা গেছেন। 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রোববার (১২ জুলাই) এ-সংক্রান্ত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তারা বলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যু একটি কালের সমাপ্তি। তিনি বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নতির জন্য রাজনীতি করেছেন এবং গণতন্ত্র, দেশ ও সমাজের অগ্রগতির বিষয়ে চিন্তাশীল ছিলেন।

নেতৃদ্বয় বলেন, জমিরউদ্দিন সরকার ১৯৪৫ সালে ছাত্র থাকা অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের সমর্থক ছিলেন।

তিনি আওয়ামী মুসলিমের লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও মাওলানা ভাসানীর সহচর ছিলেন। 

আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে জাগদল ও পরবর্তীতে বিএনপি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন। ১৯৭১ সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, জমিরউদ্দিন সরকার তাদের একজন। গণতন্ত্র ও জাতীয় সংসদ নিয়ে তার রচিত বই অনেক কিছুই শিক্ষা দেয়।

আরও পড়ুন : সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন 

তারা বলেন, প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। জাতি তার এ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়