Apan Desh | আপন দেশ

যুদ্ধবিরতি ভাঙতে চাইছে ইসরায়েল, অভিযোগ হামাসের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৭, ৭ জুন ২০২৬

আপডেট: ১০:১৯, ৭ জুন ২০২৬

যুদ্ধবিরতি ভাঙতে চাইছে ইসরায়েল, অভিযোগ হামাসের

ছবি সংগৃহীত

যুদ্ধ বিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ উপত্যকাটির একটি তাঁবুতে দখলদারদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সেসঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলতে চাইছে বলেও দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি। 

স্থানীয় সময় শনিবার (০৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

হামাসের মতে, এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরেকটি গণহত্যামূলক হামলা।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী শিশু ও নারীদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। এটি বেসামরিক মানুষের বিরুদ্ধে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ।

আরও পড়ুন<<>>গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫

তিনি আরও বলেন, এ হামলার সময় কায়রোতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছিল।

হামাসের অভিযোগ, গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার গাজায় হামলা চালিয়েছে। 

তাদের মতে, যুদ্ধবিরতিকে শান্তি প্রতিষ্ঠার বদলে ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি প্রমাণ করে, দখলদার ইসরায়েল এ চুক্তিকে দুর্বল করে দিতে এবং শেষ পর্যন্ত ভেঙে ফেলতে কাজ করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের