তেলবাজদের নিয়ে সরকারকে কর্ণেল অলির পরামর্শ
যারা কান কথা বলে ও তেল মারে তাদের থেকে সরকারকে দূরে থাকার আহবান জানিয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, আন্দোলন হলে সামাল দেয়ার সক্ষমতা আপনার সরকারের নেই। আপনার মন্ত্রীদের নেই। এ কথাগুলো চিন্তভাবনা করেন, অভিজ্ঞদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকবেন না, অহংকারে নিয়ে থাকবেন না। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
০৪:০৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার