ছবি: আপন দেশ
জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন। কোন দেশের সংবিধানই অপরিবর্তনশীল নয়। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তা পরিবর্তন করতে কোন বাধা নেই।
রোববার (২২ মার্চ) সিলেট সার্কিট হাউসে পবিত্র ঈদু ফিতর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন পরবর্তি সংকটের বিষয়গুলো নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের ভেতরে এসব সমাধান না হলে স্বভাবতই তা বাহিরে আন্দোলনে রূপ নেবে।
তিনি বলেন, আমরা সবসময় যুক্তিসঙ্গত রাজনীতিতে বিশ্বাস করি। আমরা উদার, কিন্তু অন্ধ নই। চোখ বন্ধ করে কোনো কিছু মেনে নেয়ার পক্ষেও আমরা না। আমাদের অবস্থান পরিষ্কার- জাতি যখন পরিবর্তনের পক্ষে মত দেয়, সংস্কারের পক্ষে গণরায় দেয়, তখন সে সংস্কার বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, তার জবাবদিহিতা আমাদের করতেই হবে। যদি আমরা সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে জনগণের কাছে আমাদের জবাব দিতে হবে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সরকার যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে, তাহলে তারা তাদের পাঁচ বছরের ম্যান্ডেট পূর্ণ করুক—এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু যদি তাদের কার্যক্রম প্রমাণ করে যে তারা সে সক্ষমতা রাখে না, তাহলে সিদ্ধান্ত নেবে জনগণই।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































