Apan Desh | আপন দেশ

নতুন চাকরি পেলেন শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন চাকরি পেলেন শফিকুল আলম

শফিকুল আলম।

নতুন চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে শফিকুল আলম লিখেছেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”

আরও পড়ুন : ফজরের নামাজ শেষে সড়ক পরিষ্কারে নামলেন জামায়াত আমীর

এদিকে, দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়