ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর একদিন। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষ করেছেন বিএনপির প্রার্থীরা। এখন আলোচনা হচ্ছে তারা কে কোন কেন্দ্রে ভোট দেবেন।
জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজে। কেন্দ্রটি গুলশান-২ এর ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত। এবারের নির্বাচনে দুটি আসন থেকে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে লড়ছেন তারেক রহমান।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে। তিনি ঠাকুরগাঁও-১ আসনে ভোট যুদ্ধে লড়ছেন।
বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন ভোট দেবেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মির্জা আব্বাস ভোট দেবেন ঢাকার শাহাজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেবেন রাজধানীর কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ড. আব্দুল মঈন খান নরসিংদী জেলার পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেবেন।
আরও পড়ুন <<>> যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
আমির খসরু মাহমুদ চৌধুরী তার নিজ আসনেই ভোট দেবেন। তার ভোটকেন্দ্র চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে।
ইকবাল হাসান মাহমুদ টুকু ভোট দেবেন সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুলে। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোট দেবেন ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুলে ভোট প্রয়োগ করবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































