Apan Desh | আপন দেশ

আজ ঢাকা উত্তরে প্রচারণা চালাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আজ ঢাকা উত্তরে প্রচারণা চালাবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আটটি বিভাগে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবার রাজধানী ঢাকায় গণসংযোগে নামছেন তিনি। রোববার (০৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তরের ছয়টি নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন তিনি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

আরও পড়ুন<<>>ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

মাহদী আমিন জানান, রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য দিবেন তারেক রহমান। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে তিনি প্রথম জনসভায় যোগ দেবেন।

তিনি জানান, এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান জনসভায় বক্তব্য দেবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়