Apan Desh | আপন দেশ

দুর্নীতির লাগাম টানতে বিএনপি মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪৮, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৩১, ১০ ডিসেম্বর ২০২৫

দুর্নীতির লাগাম টানতে বিএনপি মেগা প্রজেক্টে যাবে না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তাই মেগা প্রজেক্টে যাবে না বিএনপি। শিক্ষা,স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে রাষ্ট্রের অর্থ খরচ করা ইচ্ছে বিএনপির।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশনে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষকম এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন,হত্যা,গুমের শিকার হয়েছিল। দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায়না বিএনপি। তিনি আরও বলেন, অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

তিন আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে চাই। এ সময় শিক্ষার জন্য বিএনপি সরকারের গৃহীত উদ্যোগের সুফল বাংলাদেশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement