Apan Desh | আপন দেশ

‘ভারত যেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ না করে’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৫১, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৫২, ১১ অক্টোবর ২০২৫

‘ভারত যেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ না করে’

ভারত যেন বাংলাদেশের নির্বাচনে কোনো হস্তক্ষেপ না করে। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ তার উদাহরণ। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আর কারও জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে, বিএনপি নাকি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি- বিএনপি সংস্কারের জন্মদাতা। তার উদাহরণ হলো, জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো। কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। ধানের শীষে ভোট দেবে জনগণ।

আরও পড়ুন>>>‘বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা বিগত দিনের চেয়ে খারাপ হবে’

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কেউ কেউ। আমরা ১৫ বছর লড়াই করেছি এ নির্বাচনের জন্য। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবে। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা। আমাদের দাবি একটাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে সংগ্রাম সে নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই।

বিএনপি সরকারের শতভাগ নিরপেক্ষতা চায় উল্লেখ করে তিনি বলেন, কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আসছে। এ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন।

তিনি বলেন, উপদেষ্টাদের কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। এমন কোনো পক্ষপাতিত্ব চায় না জনগণ৷

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু