Apan Desh | আপন দেশ

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা বিগত দিনের চেয়ে খারাপ হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ১১ অক্টোবর ২০২৫

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা বিগত দিনের চেয়ে খারাপ হবে’

বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের অবস্থা আগের চেয়েও খারাপ হবে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান। তিনি গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। 

শনিবার (১১ অক্টোবর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে এ ওলামা সুধী সম্মেলন হয়। মুকসুদপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি তার বক্তব্যে এ কথা বলেন।

আরও পড়ুন>>>সাজিদ হত্যার বিচার চেয়ে ফের অবস্থান কর্মসূচি ইবি ছাত্রদলের

তিনি বলেন, বিএনপি একটি বড় দল। কিন্তু তারা ক্ষমতায় আসার আগেই নিজেদের পতনের অবস্থা তৈরি করে ফেলেছে। আপনারা যাকে ভোট দেবেন, সে নেতা ভালো কাজ করলে দেশের মানুষের ভালো হবে। আর নেতা খারাপ কাজ করলে তার খারাপ ফলও দেশের মানুষ পাবে।

সম্মেলনটির আয়োজন করে মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মুফতি শারাফত উল্লাহ এ সভায় সভাপতিত্ব করেন। তিনি মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহবায়ক।

মাওলানা শফিকুল ইসলাম সবুজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি পরিষদের সদস্যসচিব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু