Apan Desh | আপন দেশ

‘ষড়যন্ত্র, অপবাদের মাঝেও বাংলাদেশে সব ভালো কিছুর কৃতিত্ব বিএনপির’

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৫

‘ষড়যন্ত্র, অপবাদের মাঝেও বাংলাদেশে সব ভালো কিছুর কৃতিত্ব বিএনপির’

ছবি: আপন দেশ

বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, তেমনি মিথ্যা অপবাদও দেয়া হচ্ছে। তবুও বাংলাদেশে যা ভালো কিছু তার সবকিছু তারা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। বিকেলে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।

তিনি আরও বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে। ফিনিক্স পাখির মতো, বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল, কেউ ভাঙতেও পারেনি। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত