Apan Desh | আপন দেশ

‘তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:২৩, ৯ আগস্ট ২০২৫

‘তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের স্ত্রীও একজন প্রখ্যাত চিকিৎসক। তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে। 

নিজের বাবার চিকিৎসার কথা উল্লেখ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তখন একজন চিকিৎসককে বলেছিলাম আমাদের ভারতে আসতে হয় কেন? আপনাদের চিকিৎসকের মান কি আমাদের চেয়ে বেশি? উত্তরে তিনি বলছিলেন— কোনোমতেই না, আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই; কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি। সমস্যাটা সিস্টেমে, যার ফলে আপনাদের চিকিৎসকরা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারে না।

আরও পড়ুন<<>>বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি করবেন সে চিকিৎসকেরা সত্যিকার অর্থেই যেন দেশের জন্য কাজ করে ড্যাব নেতাদের প্রতি এ আহবান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, শুধু রাজনৈতিক মত থাকার কারণে অনেক চিকিৎসককে জেলে দেয়া হয়েছিল। আমাদের দেশে যে পারস্পরিক হিংসা-জিঘাংসার মাধ্যমে আমরা যে কালচার তৈরি করেছি তা আমাদের ধ্বংস করে দিয়েছে।

বিএনপির মহাসচিব ২০২৪ সালের অভ্যুত্থানের সময় ডাক্তারদের অবদানকে বিশেষভাবে স্মরণ করেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানে কাজ করেছেন। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহবান জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু