Apan Desh | আপন দেশ

মিয়ানমার নৌ-সেনার গুলিতে হতাহতের বিচার চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৬, ১০ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:১৮, ১০ অক্টোবর ২০২৪

মিয়ানমার নৌ-সেনার গুলিতে হতাহতের বিচার চায় জামায়াত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলে গুলিতে একজন নিহতসহ ৩ জেলে গুলিবিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) রাতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেন, বুধবার (৯ অক্টোবর) সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের মোহনায় বাংলাদেশী মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে গুলি করে মিয়ানমারের নৌবাহিনী। গুলিবর্ষণের এ ঘটনায় মুহাম্মাদ ওসমান নামে ১ জেলে নিহত এবং আরও ৩ জন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় পাঁচটি ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মুহাম্মদ ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর এ হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে জামায়াতে ইসলামী। 

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব মিয়ানমার সরকার মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে অনাকাক্সিক্ষত হত্যাকাণ্ড বন্ধ করবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে মিয়ানমার সরকার।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch