Apan Desh | আপন দেশ

বিবৃতি

জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি

জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি

শেরপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সরকার। বিবৃতিতে সহিংসতার সঙ্গে যুক্ত কোনো প্রাণহানিই গ্রহণযোগ্য নয় এবং এটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রেস উইং থেকে এ বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে সরকার জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই বলে বিবৃতিতে বলা হয়।

১২:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রচার’ হয়েছে। ভারত যে মন্তব্য করেছে তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির ঘটনায় ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর রোববার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিলো। বিবৃতিতে বলা হ‌য়েছে, গতকাল (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটা অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও এটিকে ‘বিভ্রান্তিকর প্রচার’ (ভারতের বক্তব্য) হিসেবে গ্রহণ করা যায় না। দুর্বৃত্তদের বাংলাদেশ হাইকমিশনের ঠিক বাইরে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হয়েছিল। যা কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। এ বিক্ষোভ সম্পর্কে হাইকমিশনকে আগাম তথ্যও দেয়া হয়নি। ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতিশ্রুতির কথা আমরা উল্লেখ করছি।

০৯:২৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর বাংলাদেশের বক্তব্য ও অভিযোগ প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।  এ সময় শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি, কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়। ভারতীয় হাইকমিশনারকে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহবান জানিয়ে বক্তব্য দিচ্ছে। তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়।   এরপর এক প্রেসনোটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বক্তব্যকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে ভারত।

০৭:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement