Apan Desh | আপন দেশ

‘আল্লাহর ওয়াস্তে আ.লীগকে ক্ষমা করে দিলাম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৪

‘আল্লাহর ওয়াস্তে আ.লীগকে ক্ষমা করে দিলাম’

অতীতে রাজনৈতিক দল জামায়াতের ওপর হওয়া নিপীড়নকে ক্ষমা করে দেয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর শাখা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দল হিসেবে আমাদের ওপর যা করা হয়েছে, তাকে জুলুম হিসেবে বলতেও আমার কষ্ট লাগে। আমাদের ওপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে তা ক্ষমা করে দিলাম। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে আমরা বলেছি, কোনো ভিক্টিম কিংবা ভিক্টিমের পরিবার যদি তাদের বিরুদ্ধে হওয়া সুনির্দিষ্ট অপরাধের বিচার চায়, আমরা তাদেরও সহযোগিতা করবো। এটা আমাদের দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা করবো যারাই রাজনীতি করবো, তাদের জন্য আল্লাহ রাজকীয় মন দেন। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, যার যার আদর্শ মেলে ধরবে, জনগণ এখান থেকে পছন্দ করবে। কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে না।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু