Apan Desh | আপন দেশ

জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে শিল্পকলায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে শিল্পকলায়

ফাইল ছবি

জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩৪তম বর্ষ উদযাপন শিল্পকলা অ্যাকাডেমিতে উদযাপিত হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চিত্রশালা মিলনায়তনে (৪র্থ তলা) এ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠান উদ্বোধন করবেন মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

প্রধান আলোচক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিন (সাবেক মহাপরিচালক, শিল্পকলা অ্যাকাডেমি), মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ (উপদেষ্টা, এটিএন বাংলা), সাংবাদিক নেতা ইরফানুল হক নাহিদ (সাংগঠনিক সম্পাদক, বিএফইউজে) এবং অ্যাডভোকেট কানিজ কাউসার রিমা।

আরও পড়ুন <<>> জাতীয়ভাবে শাহ আবদুল করিমকে স্মরণ না করার বেদনা

সভাপতিত্ব করবেন জিসাস সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন সাধারণ সম্পাদক শাওন আশরাফ। সার্বিক ব্যবস্থাপনায় উদযাপন কমিটির আহবায়ক এনামুল হক।

সংগঠনের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ১৯৯২ সালে যাত্রা শুরু করে। মরহুম আবুল হাশেম রানার হাত ধরে এ সংগঠনের প্রতিষ্ঠিত হয়। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে জাতীয় চেতনা জাগিয়ে তোলা এবং সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশে এ সংগঠনের প্রতিষ্ঠা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়