Apan Desh | আপন দেশ

খালেদা জিয়াকে ফের হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ৮ জুলাই ২০২৪

খালেদা জিয়াকে ফের হাসপাতালে ভর্তি 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার ভোর পৌনে ৫টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

তিনি বলেন, গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেয়ার পর তাৎক্ষণিকভাবে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়