Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:২৭, ৫ আগস্ট ২০২৬

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

ছবি: আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। হট্টগোলের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (০৫ জুলাই) সকালে ‎জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান এ হট্টগোলের ঘটনা ঘটে। 

আরও পড়ুন<<>>দেশে আসেন, আবারও যুদ্ধ হবে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে সমালোচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে।

‎পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিকভাবে চলতে থাকে। 

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch