Apan Desh | আপন দেশ

হিরো আলমের ওপর হামলা: ইইউসহ ১২ দেশের নিন্দা, তদন্ত দাবি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১৯ জুলাই ২০২৩

আপডেট: ১৫:৪৫, ১৯ জুলাই ২০২৩

হিরো আলমের ওপর হামলা: ইইউসহ ১২ দেশের নিন্দা, তদন্ত দাবি 

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকায় অবস্থিত ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস।। বিবৃতিতে এ হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানানো হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। 

বিবৃতিদাতা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এসব দেশের পক্ষে দূতাবাস ও হাইকমিশনসমূহ বিবৃতিতে স্বাক্ষর করে।

মার্কিন দূতাবাস থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের জবাবদিহির দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’

প্রসঙ্গত, সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে ওয়াশিংটন-ঢাকা

এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এছাড়া হামলার ঘটনাকে নির্বাচনী আচরণবিধির পরিপন্থি ও মানবাধিকারের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে।

এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে গ্রেফতার দুজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আপন দেশ/জেডআই/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ