Apan Desh | আপন দেশ

ঢাকাসহ দুই জেলায় টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৬, ২২ নভেম্বর ২০২৬

ঢাকাসহ দুই জেলায় টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ছবি : সংগৃহীত

গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে টানা ২৪ ঘণ্টা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন <> টানা পতনে দেশে স্বর্ণের ভরি এখন দুই লাখের নিচে

এছাড়া, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: