Apan Desh | আপন দেশ

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৪৫, ২৯ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

ফাইল ছবি, আপন দেশ

নভেম্বর মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত দামই আগামী ০১ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত স্মারক জারি করা হয়েছে।

নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। 

আরও পড়ুন<<>>অক্টোবরে ২৮ দিনে রেমিট্যান্স ২৬৫ কোটি ডলার 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা স্মারকে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক। 

এদিকে, অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এর আগে ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল। সে দামই ০১ অক্টোবর থেকে কার্যকর ছিল। ফলে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়