Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:২০, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২৬, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

মির্জা ফয়সল আমীন (ফাইল ছবি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে। ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
 
ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফয়সল আমীনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।
 
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

আপন দেশ/কেএম 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়