Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৮, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২৯, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

ফাইল ছবি, আপন দেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৮ পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে ফয়সল পেয়েছেন দুই লাখ ৭ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১৬ ভোট। 

আরও পড়ুন<<>>ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

অন্যদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ৭৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩০৯১ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়