ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার নিবন্ধন ও আবাসস্থল পরিবর্তনের কারণে এ সুযোগ দেয়া দিয়েছে ইসি। এ দুই ধরনের আবেদনই শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত করা যাবে। শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ-সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরে এ নির্দেশনা দেয়া হয়।
০৭:২৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার