Apan Desh | আপন দেশ

সুপারিশের পর বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৮, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৮, ১ অক্টোবর ২০২৬

সুপারিশের পর বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

ফাইল ছবি

৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশের পরও ৪৬ জনকে বাদ দেয়া হয়েছিল। তবে সোমবার (০৫ অক্টোবর) তাদের নিয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে নিজ দফতরের প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। ৮ জন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এতে থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।

আরও পড়ুন <<>> মিষ্টির পদত্যাগ: বিকেলে স্পিকারের সংবাদ সম্মেলন 

তিনি বলেন, একজন যিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্ত করা হয়।

বাদ পড়া ৪৬ জনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সোমবার পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়