Apan Desh | আপন দেশ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৩ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৩ শর্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সামরিক উত্তেজনা কমাতে তিনটি স্পষ্ট শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থানের কথা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের অবরুদ্ধ অর্থ ফেরত দেয়া। নৌবাহিনীর ওপর আরোপিত অবরোধ তুলে নেয়াই তাদের মূল দাবি। 

কাতারের মধ্যস্থতায় ইতোমধ্যে এ শর্তগুলো মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেয়া হয়েছে। ইরান এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন<<>> ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা গবেষকদের

রেজাই আরও উল্লেখ করেন, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই নয়, সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার যুদ্ধেরও স্থায়ী অবসান চায়। তার মতে, হুথিরাও সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়