Apan Desh | আপন দেশ

‘বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে’

ছবি : আপন দেশ

বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, সবার সহযোগিতায় নগরীকে একটি আধুনিক সিটিতে রূপান্তর করাই এখন সরকারের লক্ষ্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রমে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতেই বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারের মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন।

আরও পড়ুন: ‘শিক্ষায় দরিদ্র পরিবারের শিশুরা এখনো সমান সুযোগ পাচ্ছে না’

তিনি বলেন, জনগণকে দায়িত্ব সচেতন হতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বুড়িগঙ্গাকে রক্ষায় সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশে যেসব নদী রয়েছে। সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া লং মার্চ না করে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বানও জানান এ সিটি প্রশাসক।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়