ছবি : আপন দেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২ দিনের ছুটি থাকবে। আগামী ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।
সরকারি ছুটি অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ফলে ২০২৬ সালের দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে ২০ ও ২১ অক্টোবর মোট দুই দিন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আটক
মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।
পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে। তবে সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































