Apan Desh | আপন দেশ

ইসির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের বৈঠক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইসির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের বৈঠক বৃহস্পতিবার

ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সভা হবে।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন <<>> স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা হবে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০) এ সভা হবে।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়