এনবিআরে একযোগে ৩৬ কর্মকর্তা বদলি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারে বড় রদবদল করা হয়েছে। সংস্থাটির বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের এ আদেশ দেয়া হয়েছে।
০৭:২১ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার