Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফর স্থগিত করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ফেনী সফর করবেন। এমনটিই জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।

রোববার (১৩ সেপ্টম্বর) দুপুরে তিনি এ তথ্য জানিয়েছেন। 

মাহবুবুল করিম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ যাবতীয় বিষয় নিশ্চিত করতে সরকারের সব দফতর কাজ করছে। আশা করছি, ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।

আরও পড়ুন: ইজতেমার তারিখ চেয়ে সাদপন্থীদের ছয় দফা

এদিকে, সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’র শুভ উদ্বোধন করবেন।

এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়