ফাইল ছবি
২০০৪ সালের আজকের দিনে রাজধানীর আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউ) গ্রেনেড হামলা হয়। বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সমাবেশে এ হামলা চালানো হয়। হামলায় ২৪ জন নিহতসহ আহত হয় শতাধিক।
নিহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানও ছিলেন।
এদিকে, হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা হয়। দুই মামলায় বিচারিক আদালত ২০১৮ সালে অভিযুক্তদের বিভিন্ন দণ্ড দেন।
আরও পড়ুন <<>> শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধি নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সে রায় বাতিল করে সবাইকে খালাস প্রদান করেন।
২০২৫ সালে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আপিল বিভাগ খালাসের রায় বহাল রাখেন। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ওই রায় প্রদান করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































