Apan Desh | আপন দেশ

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৫১, ৫ আগস্ট ২০২৬

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

ছবি: আপন দেশ

রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাবেক এমপি আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

বুধবার (০৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে তার ভূমিকা এবং নিষিদ্ধ সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক, সাংগঠনিক যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আখতারুজ্জামানের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন <<>> ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন

আখতারুজ্জামান দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় দলের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি গাজীপুর-৩ আসনের এমপি ছিলেন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

পরবর্তী সময়ে তিনি গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement