Apan Desh | আপন দেশ

জুলাই চেতনা নিয়ে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৯, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:৩০, ৫ আগস্ট ২০২৬

জুলাই চেতনা নিয়ে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ। ছবি: আপন দেশ

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছে। আলোচনা করতে সকল রাজনৈতিক দলকে আহবানও জানান তিনি।

তিনি বলেন, জুলাই এক দিনে হয়নি। যারা জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করছে, সে রাজনীতি করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এ সরকার।

আরও পড়ুন <<>> অন্তত একবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করা উচিত: ড. ইউনূস

এ দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। আইন সংশোধন করা হয়েছে। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement