ছবি : আপন দেশ
যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।
দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে, ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।
আরও পড়ুন : ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা ‘স্থায়ী পরিণতির’ কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য হিসেবে বিবেচ্য করতে পারে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































