আর্জেন্টিনা-আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ
আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে দুই দলের উদ্বোধনী ম্যাচের আগে এ সংঘর্ষ বাঁধে। স্থানীয় সময় রাত ২টায় কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ হওয়ার কথা রয়েছে।
১১:১১ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার