Apan Desh | আপন দেশ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:০৯, ২১ জুলাই ২০২৬

আপডেট: ০০:১৭, ২১ জুলাই ২০২৬

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

ছবি: আপন দেশ

নড়াইল সদর উপজেলায় এক যুবকের বিরুদ্ধে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিশুটির পরিবারের সদস্যরা রবিউলে বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে।

পরে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)। তিনি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। রবিউল পেশায় এক জন রাজমিস্ত্রী।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটি বিকাল ৫টার দিকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন।

খোঁজাখুজির এক পর্যায়ে রবিউল ইসলামের বাড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এসময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন <<>> পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, জান্নাতুল নামক পাঁচ বছর বয়সি এক মেয়ে ধর্ষণের ফলে মারা গেছে। এটি খুবই নৃশংসতা জনক একটা ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চলছে চালিয়ে যাচ্ছি। আমাদের সকল টিম মাঠে নামিয়েছি আমরা। অতিদ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement