Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩২, ২১ জুলাই ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন

ছবি : আপন দেশ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। 

এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৬টির, দর কমেছে ২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৬১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৫৬ পয়েন্টে।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

এ সময় লেনদেন হওয়া ১০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement