ছবি : আপন দেশ
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর বিমান ভাড়া কিছুটা কমানো হবে। এক লাখ ৫৪ হাজার থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা করা হতে পারে।
আর সরকারি মাধ্যমে হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।
২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়।
এ হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয় ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২-এ খরচ ধরা হয় পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩-এ খরচ ধরা হয় চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
আরও পড়ুন : রাজশাহীতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
এ ছাড়া হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়। এ প্যাকেজের খরচ ধরা হয় পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এ প্যাকেজটি নিয়ে এজেন্সিগুলোকে অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেওয়া হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































