Apan Desh | আপন দেশ

পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৬, ২০ জুলাই ২০২৬

পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

ছবি: আপন দেশ

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ পৃথক দুটি মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পৃথক মামলায় আদালত আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটরই (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, বকশিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো.হাফিজুল ওরফে আফজলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যৌতুক না পেয়ে তার স্ত্রী হুনুফা বেগমকে তিনি পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনায়  ৫ জনের বিরুদ্ধে নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নিহতের স্বামী মো.হাফিজুল ওরফে আফজলকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেয়া হয়। রায় প্রদানের সময় আসামিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন <<>> শিশুকে শ্লীলতাহানি, গণধোলাই শেষে পুরুষাঙ্গে মরিচ দিল জনতা

একই আদালতে জামালপুর সদর থানার একটি অপহরণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ ডিসেম্বর সকালে এসএসসি পরীক্ষার্থী নূরজাহান কলিকে তিন যুবক তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে।

প্রাইভেটে যাওয়ার পথে কলিকে শামীম, শিপন ও জালাল অপহরণ করেন। পরে গাজীপুর থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শামীম ও শিপন ও জালালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জালালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement