Apan Desh | আপন দেশ

শিশুকে শ্লীলতাহানি, গণধোলাই শেষে পুরুষাঙ্গে মরিচ দিল জনতা

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৫, ২০ জুলাই ২০২৬

শিশুকে শ্লীলতাহানি, গণধোলাই শেষে পুরুষাঙ্গে মরিচ দিল জনতা

ছবি: আপন দেশ

নোয়াখালীর চাটখিলে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে সুমন (৪৩) নামে এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে তার পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দেয়।  

সোমবার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকার ঘটনা এটি। 

অভিযুক্ত সুমনের বাড়ী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার কংসি বাড়ি। তিনি পেশায় অটোরিকশা চালক।

স্থানীয়রা জানায়, রোববার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাটখিল গ্রামে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্তের পরিচয় নিশ্চিত করেন। সোমবার দুপুরে অটোরিকশা চালক সুমন ওই এলাকায় আবার গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। পরে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেয়। 

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখানো হবে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সুমনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement