Apan Desh | আপন দেশ

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪০, ২১ জুলাই ২০২৬

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ছবি : আপন দেশ

দেশের ১৭ জেলায় মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এ ঝড়।

মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch