ছবি : সংগৃহীত
টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও (২১ জুলাই) সংসদ ভবনের দিকে পদযাত্রা করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সোমবার (২০ জুলাই) গভীর রাতে এ ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
অভিজিৎ দিপকে বলেন, আন্দোলন চলবে এবং বিক্ষোভকারীরা যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না। আমরা আবার পদযাত্রা করব। আমরা এ বিক্ষোভস্থল ছেড়ে যাচ্ছি না।’
এদিকে, সোমবার সকালে দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের আগের মঞ্চ সরিয়ে দেয়। পরে সিজেপির কর্মীসমর্থকেরা আবার সেখানে জড়ো হন। তারা নতুন করে একটি তাবু এবং অস্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করেন। গত ৬ জুন থেকে সিজেপির নেতাকর্মীরা যন্তর মন্তরে অবস্থান করছেন।
তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এর আগে একই দাবিতে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। পরে তাকে আটক করে সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সোমবার বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যান বিক্ষোভকারীরা। বৃষ্টিতে ভিজে অভিজিৎ দিপকে অন্য নেতাদের সঙ্গে মানবশৃঙ্খলের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন।
বিক্ষোভস্থলে থাকা সিজেপির নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
আরও পড়ুন : ইরানের পাল্টা হামলায় আরও এক মার্কিন সেনা নিহত
তারা বলেন, পরবর্তী কর্মসূচি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































