ছবি : আপন দেশ
রাজধানীর পোস্তগোলা ব্রিজের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের কড্ডার বাজার থেকে একটি নতুন স্টিল বডি ইঞ্জিনচালিত নৌকা কিনে ১০ জন লোক কুমিল্লা মুরাদনগরের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি পোস্তগোলা ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণহীন নৌকাটিকে ‘সুন্দরবন-১২’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
আরও পড়ুন<<>>রাজধানীতে জুতার কারখানায় আগুন
দুর্ঘটনার পর ৮ যাত্রী সাঁতরে নদীর কূলে উঠতে সক্ষম হলেও ২ জন নিখোঁজ হন। একই সঙ্গে নৌকাটিও তলিয়ে যায়।
খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































