প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগে টিনশেড জুতার কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার (১৭ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
রোজিনা আক্তার বলেন, বিকেল ৩টা ৩২ মিনিটে হাজারীবাগে টিনশেড একটি জুতার কারখানায় আগুনের খবর পাই। তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে দুটি ইউনিট।
আরও পড়ুন <<>> পুলিশ লাইন থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
পরে বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































