Apan Desh | আপন দেশ

বরিশালে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ১ জুলাই ২০২৬

আপডেট: ২১:০১, ১ জুলাই ২০২৬

বরিশালে নতুন ডিসি

ছবি: আপন দেশ

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকার।

বুধবার (০১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন <<>> দুর্নীতির বিরুদ্ধে সরকার অঙ্গীকারবদ্ধ: দুদক সচিব

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে বরিশালের বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়